মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

প্রাক্তন স্বামীর মামলায় স্ত্রী বেখুসুর খালাস : স্বামী মাদক মামলায় গ্রেপ্তার।

প্রাক্তন স্বামী কাওসারের দায়ের করা মিথ্যা মামলায় তার প্রাক্তন স্ত্রী শ্যামলী খাতুন আদালত থেকে বেখুসুর খালাস পাওয়ার দিন মামলার আসামি শ্যামলীর প্রাক্তন স্বামী কাওসার মাদক মামলায় গ্রেপ্তার।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে আদালত যখন শ্যামলীকে বেখুসুর খালাস প্রদান করেন ঠিক পরক্ষণে শ্যামলীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী কাওসারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গাংনী থানা পুলিশ তাকে আটক করেন।

শ্যামলী খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের জমির উদ্দিন এর মেয়ে। এবং মীর কাওছার একই উপজেলার বাহাগুন্দা গ্রামের মৃত্যু মীর ওমর ফারুকের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, বাহগুন্দা গ্রামের বাসিন্দা ঐ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মীর কাওসার আলী তার ঘরে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও মিথ্যা প্রলোভন দেখিয়ে শ্যামলীকে বিয়ে করেন বিয়ের পর মাত্র একদিনের জন্য শ্যামলী তার স্বামী কাওসারের বাড়িতে যান। প্রথম দিনেই শ্যামলী জানতে পারেন তার ঘরে স্ত্রী এবং সন্তান রয়েছে। এবং সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের ১৭ টি মামলা রয়েছে। পরদিন সকালে শ্যামলী খাতুন তার স্বামীর বাড়ি থেকে নিজ গ্রামে চলে যান। পরে শ্যামলী খাতুন স্বেচ্ছায় তার স্বামীকে তালাক দেন।

এদিকে শ্যামলী খাতুন কাওসারকে তালাক দেওয়ার পর কাউসার ক্ষিপ্ত হয়ে শ্যামলী ও তার পরিবারের নামে বিভিন্ন বিভিন্ন ধরনের মামলা করেন। প্রত্যেকটি মামলায় শ্যামলী খালাস পাওয়ার পর শেষ পর্যন্ত তার বিরুদ্ধে টাকা ও গহনা চুরির মামলা দায়ের করে। যার মামলা নং-৩১৬/২০। মামলাটি তদন্তের জন্য দেওয়া হয় গাংনী থানার এস আই নুরুল ইসলামকে। নুরুল ইসলাম তদন্ত শেষে শ্যামলীর বিরুদ্ধে চার্জসিট দাখিল করেন। ওই মামলায় মোট ৩ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামীর শ্যামলীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোমবার দুপুরের দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বর্ণালী তাকে বেখুসুর খালাস দেন।

এদিকে শ্যামলী ওই মামলা থেকে খালাস পাওয়ার পর বেরিয়ে আসার পরপরই আগের দিন মাদক মামলায় আটক মীর কাওছার আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ধানখোলা ইউনিয়নের একাধিক গ্রামের মানুষ জানিয়েছেন, মাদক ব্যবসায়ী মীর কাওসার মাদক সেবনের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছে। তার কারণে এলাকায় উঠতি যুবকরাও মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। বর্তমানে মীর কাওছারের বিরুদ্ধে মেহেরপুর ও গাংনী থানায় মাদকের ১৭ টি মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। একাধিক মামলায় তার সাজাও হয়েছে। সাজাখেটে বাড়ি ফেরার পর আবারো মাদক ব্যবসায় শুরু করে।

Tag
আরও খবর