রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

আটোয়ারীতে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

 পঞ্চগড়ের আটোয়ারীতে ষষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মে মাসের মাসিক সমন্বয় সভায় অংশ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন।

নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান এ সভায় সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা ও পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য নাজমুজ্জামান ভুঁইয়া (মুক্তা), উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সেলিম মোর্শেদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লুৎফা বেগমসহ উপজেলার ইউপি চেয়ারম্যানরা ও সকল দপ্তরের কর্মকর্তারা। সভায় অ্যাডভোকেট আনিসুর রহমান তাঁর বক্তব্যে আটোয়ারী উপজেলার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

সভার শুরুতে উপজেলা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দায়িত্বভার গ্রহণপত্রে স্বাক্ষর করান এবং ভাইস চেয়ারম্যাদের অফিসের নির্ধারিত চেয়ারে বসান। 

Tag
আরও খবর