অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ শিশু পাবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

লক্ষ্মীপুরে প্রায় তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে সাংবাদিকদের নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। 


এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোরশেদ আলম হিরু। এ সময় বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান, জেলা তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সত্যেন্দ্র চন্দ্র পাল।


কর্মশালায় জানানো হয়, আগামী ০১ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় ১ হাজার ৪৮০টি কেন্দ্রে ভিটামিন  ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ২০৮ জন শিশুকে নীল রং এবং ১২ থেকে ৫৯ বয়সী দুই লাখ ৬৪ হাজার ৭৮৫ জন  শিশুকে লাল রঙের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো সহ মোট ২ লাখ ৯৯ হাজার ৯৯৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

আরও খবর