দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

ছাতক,দোয়ারার নির্বাচনে দোয়ারায় তানভীর, ছাতকে রফিকুল বিজয়ী

দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু ও রফিকুল ইসলাম কিরন

কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (আনারস) নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৫ হাজার ৬৬১। নিকটতম প্রতিদ্বন্দ্বি সুনামগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সদস্য আরিফুল ইসলাম জুয়েল পেয়েছেন ২১ হাজার ২২৯ ভোট (দোয়াত-কলম)।

ভাইস চেয়ারম্যান পদে মো. আবু বকর সিদ্দিক (বৈদ্যুতিক বাল্ব) জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. বশির আহমদ (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিনা বেগম (হাঁস)নিকটতম প্রতিদ্বন্দ্বি বেগম লাইলী আক্তার লাকী(সেলাই মেশিন) বিজয়ী হয়েছেন।   

ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কিরন (কাপ-পিরিচ)। তিনি পেয়েছে ৪১ হাজার ১৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা (আনারস)। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৯৬৩ ভোট। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বি সম্পর্কে চাচা-ভাতিজা। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. আব্দুস সামাদ (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লিপি বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বুধবার রাত ১০টা) দুই উপজেলায়ই দায়িত্বশীল কর্তৃপক্ষ কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি 

Tag
আরও খবর