হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

দেশ তৈরি করতে হলে সোনার মানুষ তৈরি করতে হবে- ড. হুমায়ন কবীর

মোঃ মনোয়ার হোসেন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি


মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল দেশে সুশাসন নিশ্চিত করার জন্য। মানুষের মধ্যে কোন বৈষম্য না রেখে আমাদেরকে সোনার মানুষ তৈরির মাধ্যমে সোনার দেশ তৈরি করতে হবে বলেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর।


আজ জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


তিনি আরো বলেন, মানুষের অধিকার নিশ্চিতে ফেইস লেস ও ক্যাশ লেস সার্ভিস আমাদের চালু করতে হবে। কোন নাগরিকের উপর অন্যায় করা যাবে না। ক্ষমতা জনগণের আমানত। আজ আপনি ক্ষমতায় আছেন তো কাল নেই। জনগণের অধিকার আমাদেরকে জনগণের নিকট পৌঁছে দিতে হবে। অন্যায়ভাবে সম্পদ উপার্জন করা যাবে না। এতো সম্পদ আপনি কি করবেন? শেষ বয়সে তো একজন মানুষের পাঁচটি বাড়ির প্রয়োজন নেই। আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বেশি বেশি জনসেবা করেন।


এসময় উপস্হিত ছিলেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান মো. জিহাদ মন্ডল সহ অন্যান্যরা।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। জনসাধারণের প্রশ্নের উত্তর প্রদান করেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর।

Tag
আরও খবর