তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

রেমালে ক্ষতিগ্রস্ত পৌনে ২ কোটি গ্রাহকের ঘরে বিদ্যুৎ ফিরবে কবে?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-05-2024 02:08:03 am

গেল রোববার দেশের উপকূলে আঘাত হেনেছিল প্রবল ঘূর্ণিঝড় রেমাল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বেশ কয়েকটি জেলা। বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে দেশব্যাপী। তবে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সংস্থার নেওয়া পদক্ষেপের পরও এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।


মঙ্গলবার (২৮ মে) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড়ে মোট ৩ কোটি ৩ লাখ গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে ১ কোটি ৩১ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং ১ কোটি ৭২ লাখ গ্রাহক এখনো বিদ্যুৎহীন রয়েছেন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার (২৯ মে) সকালের মধ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইন চালু করার মাধ্যমে ৮০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং মঙ্গলবার রাতের মধ্যে ৬০ শতাংশ গ্রাহক বিদ্যুৎ পাবেন।


বাকি ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত গ্রাহককে তাদের সেবা বন্ধ থাকায় অপেক্ষা করতে হবে এবং তাদের মিটার মেরামতের জন্য বাড়ি বাড়ি গিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।


বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, রেমালের ক্ষয়ক্ষতি প্রতিকারে ঘূর্ণিঝড় পরবর্তী উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) তার ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডব্লিউজেডপিডিসি) নিজস্ব কার্যক্রম পরিচালনা করা এলাকায় সরেজমিন তদারকির মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।


ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে বিদ্যুৎ বিভাগ জানায়, ৩৩টি কেভি ফিডারের মধ্যে মোট ৭৬৬টি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৪৫৫টি মেরামত ও ৩১১টি এখনো মেরামত করা হয়নি। এছাড়া ৩৩/১১ কেভির ১ হাজার ১০৫টি উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৫৪টি মেরামত করা হয়েছে এবং ৪৫১টি এখনো মেরামত করা হয়নি।


১১টি কেভি ফিডারের মধ্যে মোট ৬ হাজার ২৩৫টি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ২ হাজার ৩৮৪টি মেরামত করা হয়েছে এবং বাকি ৩ হাজার ৮৫১টি মেরামত বাকি রয়েছে। মোট ৩ হাজার ৮৩৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে, ২ হাজার ৫৬৭টি পুনস্থাপন করা হয়েছে এবং বাকি ১ হাজার ২৬৬টি এখনো পুনস্থাপন করা হয়নি। ২ হাজার ৮১৮টি বিতরণ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে ১ হাজার ৬৯৬টি সচল করা হয়েছে এবং বাকি ১ হাজার ১২২টি এখনো সচল করা হয়নি।


প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০৩ কোটি ৩৩ লাখ টাকার বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতি হয়েছে। ফলে বিআরইবির ঠিকাদারসহ ৩০ হাজারের বেশি জনবল মাঠে কাজ করছে।


ডব্লিউজেডপিডিসির মোট গ্রাহক ১৫ লাখ ৪৮ হাজার, যার মধ্যে ১৪ লাখ ৩ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে এবং ১ লাখ ৪৪ হাজার গ্রাহককে এখনো বিদ্যুৎ পুনরায় সরবরাহ শুরু করা হয়নি। আর রেমালে ডব্লিউজেডপিডিসির ৫ কোটি ৭ লাখ টাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও খবর