বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

শৈলকুপায় ভাত চুরির অপবাদে মাদ্রাসা ছাত্রকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন করে দুই দিন আটকে রাখার অভিযোগ দুই শিক্ষকের বিরুদ্ধে!


ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর মুহাম্মাদিয়া মাদ্রাসায় ভাত চুরির অপবাদে এক ছাত্রের উপর অমানবিক নির্যাতন করেছে দুই শিক্ষক। শিক্ষক মাহমুদ ও মাহাদী হাসান মাদ্রাসা ছাত্র তাওহিদ (৯) কে হাত-পা বেঁধে জোড়া বেত দিয়ে বেধড়ক পিটিয়ে দুই দিন মাদ্রাসা কক্ষে আটক রাখার অভিযোগ উঠেছে। 

ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার হাটফাজিলপুরে।

নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্র তাওহিদ রঘুনন্দনপুর গ্রামের মান্নান বিশ্বাসের ছেলে। সে ওই মাদ্রাসায় থেকে লেখাপড়া করে বলে জানা গেছে। 

তাওহিদ জানায়, মাদ্রাসার পক্ষ থেকে এর আগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেই মাহফিলের জন্য উত্তোলনকৃত টাকা চুরি, হুজুরের ঘড়ি ও ভাত চুরির অপবাদ দিয়ে তার হাত-পা বেঁধে জোড়া বেত দিয়ে শিক্ষক মাহমুদ হাসান ও মাহাদী হাসান দুজন মিলে ঘন্টা খানেক ধরে পিটিয়েছে। এরপর সে অসুস্থ হয়ে পড়লে বাড়ী চলে আসতে চাই। তখন শিক্ষকরা তাকে রুম থেকে বের হতে দেয়না এবং খাবার আনতে অন্যদেরকে পাঠায়। পরে মঙ্গলবার সে কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি চলে আসে। 

এ ঘটনায় অভিযুক্ত দুই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এদিকে ঘটনা ধামাচাপা দিতে ওই শিক্ষকরা মাদ্রাসার সভাপতিকে সাথে নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, শিক্ষক মাহাদী মাদ্রাসার সভাপতি মনোয়ার মোল্লার ভাই। ওই মাদ্রাসায় শতাধিক ছাত্রের মধ্যে প্রায় অর্ধশত ছাত্র বোডিং এ থাকে। যাদের বেশিরভাগ ছাত্রের পরিবার শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে।



Tag
আরও খবর