শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

খোকসায় উপনির্বাচনে সংঘর্ষে পুলিশ কর্মকর্তা সহ ৪ জন আহত!

খোকসায় উপনির্বাচনে সংঘর্ষে পুলিশ কর্মকর্তা সহ ৪ জন আহত

খোকসায় উপনির্বাচনে সংঘর্ষে পুলিশ কর্মকর্তা সহ ৪ জন আহত!

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকা ও স্বতন্ত্র ঘোড়া মার্কা প্রতীকের প্রার্থীর মধ্যে সংঘর্ষে পুলিশ কর্মকর্তা সহ স্বতন্ত্র প্রার্থীর ৪ জন আহত হয়েছেন। শনিবার নির্বাচনী প্রচারণা চালানোর সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ  রাত ১২ টা পর্যন্ত স্থায়ী হয়। এসময়  দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সহ স্বতন্ত্র প্রার্থীর ৪ জন আহত ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাংচুর করা হয়। 

আহত হয়েছেন খোকসা থানার সাব ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী খোকনের সমর্থক কলেজ শিক্ষক শরিফুল ইসলাম, তুষার ও দুলাল। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে নৌকার প্রার্থী বাবুল আক্তার তার কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা প্রতীকের খোকনের সমর্থকদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া রাত ১২ টা পর্যন্ত স্থায়ী হয়। এসময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সহ স্বতন্ত্র প্রার্থীর ৪ জন কর্মী ও সমর্থক আহত হন। 

আহত সাব ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, দু পক্ষকে ছত্রভঙ্গ করতে গেলে তাদের ছোড়া  ঢিল লেগে তিনি আহত হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক খোকসা সরকারী কলেজের শিক্ষক শরিফুল ইসলাম জানান, সংঘর্ষ চলাকালীন তিনি বাড়িতে ফেরার সময় নৌকার কর্মী একতারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, তার ভাই ও ভাতিজারা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল জানান, আহত দুজনের মধ্যে কলেজ শিক্ষকের অবস্থা আশংকাজনক তার শরীরের বেশ কয়েকটি স্থানে হাড় ফেটে গেছে,  মাংস থেতলে গেছে ও ক্ষতের সৃষ্টি হয়েছে।  

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, উপনির্বাচনকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ কর্মকর্তা সহ ৪ জন আহত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৩ ঘন্টা ৩২ মিনিট আগে