‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ঘুর্ণিঝড় রেমাল এর প্রভাবে শ্রীমঙ্গলে ২৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, ঝড়-বৃষ্টিপাতে দুর্ভোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে গত রোববার থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়ে মঙ্গলবার (২৮ মে) বিকেল ৫টা পর্যন্ত চলে। কখনো থেমে থেমে কখনো মুষধারে; আবার কখনো ঝিরঝির করে পড়ে বৃষ্টি। 

শ্রীমঙ্গলে রোববার (২৬ মে) সন্ধা ৬টা থেকে মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত ২৮০.৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে শ্রীমঙ্গল আবহাওয়া অধিদফতর।

সোমবার ভোররাতে উপজেলায় ভারি বর্ষণ ও প্রচণ্ড ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে বেশ কিছু স্থানে বড় বড় গাছপালা ভেঙে পড়ে। ছিড়ে যায় বিদ্যুতের লাইন। উড়ে যায় বাড়ি-ঘরের টিনের চাল। আবার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ভেঙ্গর  নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েন এলাকাবাসি। 

মঙ্গলবার (২৯ মে) দুপুরে সরজমিনে শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নের রামনগর এলাকায় দেখা যায় ফুলছড়ার পানির প্রবল স্রোতে রাস্তা ভেঙ্গে গিয়ে এলাকার কয়েকটি বাসা-বাড়ি প্লাবিত। বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে সাময়িক সময়ের জন্য সড়কে যানচলাচল বন্ধ হয়ে দুর্ভোগ সৃষ্টি হয়। আবার টানা ভারি বর্ষণে অনেক সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমন বৃষ্টি আর জলাবদ্ধ পরিস্থিতির কারণে ভোগান্তিতে পড়েন পথচারীনা।

বিশেষ করে অফিসগামী মানুষদের সীমাহীন কষ্ট পোহাতে হয়। তবে বৃষ্টির কারণে সড়কে যানবাহন অনেক কম দেখা গেছে। রাস্তায় লোক চলাচলও ছিল সীমিত। স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির সংখ্যাও ছিল অনেক কম। বৃষ্টির কারণে শ্রীমঙ্গল কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এবং শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

এছাড়া শহরে সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে অনেকেই রাস্তায় রিকশা, টমটম পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন।  সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা চালকেরা বৃষ্টির কারণে বাড়তি ভাড়া চেয়েছেন বলেও যাত্রীরা অভিযোগ করেছেন।

শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া অফিসের কর্মকর্তা আনিসুর রহমান জানান, ঘুর্ণিঝড় রেমাল এর প্রভাবে রোববার সন্ধ্যা ৬ টা থেকে শ্রীমঙ্গলে বৃষ্টিপাত শুরু হয়। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ২৮০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এটি চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত।  

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ মে) শ্রীমঙ্গলে বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।


Tag
আরও খবর