চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

প্রবাশ থেকে শাশুড়ির পাঠানো টাকা চেয়ে না পেয়ে স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে প্রবাশ থেকে শাশুড়ির  পাঠানো টাকা চেয়ে না পাওয়ায় স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যা এবং শ্যালককে আহত করেছে জামাতা।

নিহতরা হলেন, হলহলিয়া গ্রামের মৌ আক্তার মিতু ও তাঁর খালা আলেয়া বেগম। 

সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার হলহলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, নিহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ পূর্বে মৌ আক্তার মিতুর মা কামলা বেগম তাঁর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে রুবেল হোসেন তাঁর স্ত্রী মৌ আক্তার মিতুর কাছে শাশুড়ির বিদেশ থেকে পাঠানো টাকা চেয়ে না পাওয়ায় তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে রুবেল ঘর থেকে গরু জবাইয়ের ছুরি এনে তাঁর স্ত্রীর পুরো শরীরে  ছুরিকাঘাত করলে খালা আলেয়া বেগম ছুটে আসলে রুবেল হোসেন তাঁর পেটেও  ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন। তখন আলেয়ার ছেলে নীরব হোসেন তাঁর মা ও খালাতো বোন বাঁচাতে গেলে তাঁর হাতে ছুরিকাঘাত করে রুবেল পালিয়ে যান। 

স্থানীয়রা মৌ আক্তার, তাঁর খালা আলেয়া বেগম ও নীরবকে হোসেন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলেয়া বেগমকে মৃত ঘোষনা করেন এবং মুমূর্ষবস্থায় মৌ আক্তারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথেই মৌ আক্তার মারা যান। নিহত আলেয়া বেগমের ছেলে নীরব হোসেনকে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন জানান,  স্ত্রী ও খালা শাশুড়ীকে ছুরিকাঘাত করে হত্যার পর ঘাতক জামাতা রুবেল হোসেন পালিয়েছে। পুলিশ তাঁকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।

আরও খবর