শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ ওবায়দুল কাদেরের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2024 09:03:53 am

ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিসহ দলীয়নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজসোমবার আওয়ামী লীগ সভাপতিশেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনথেকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কয়েকজনের মৃত্যু হয়েছে। উপকূলে অনেকবেশি জলোচ্ছ্বাস হয়েছে। ঘর-বাড়ি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও সরকারিভাবে শুকনা খাবার, পানির ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে কাজ চলছে।

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সাহায্যের কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের বিভাগীয় টিমগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য করবে। আবহাওয়া উন্নত হলে তারা সেসব এলাকায় যাবেন, ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য সহায়তা করবেন।

গত ১৫ বছরে প্রধানমন্ত্রীশেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো ভূমিকা রেখেছে বলেও জানানসেতুমন্ত্রী।

বিএনপি কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের কাজই হচ্ছে ফটোসেশন করা। প্রধানমন্ত্রীর নির্দেশেরোজার মাসেও আমরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি, আর তারা ইফতার পার্টি করেছে। বিএনপির সাথে আমাদের নীতিগতভাবেই অনেক পার্থক্য আছে।  

তিনি বলেন, বাংলাদেশের যে বাস্তবতা-ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা এসব দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগ ভূমিকা রাখলেও, তারা রাখে না। তারা বিরোধীদল হিসেবে তাদের রাজনৈতিক দায়িত্ব কখনও পালন করেনি।

ওবায়দুল কাদের বলেন,রোহিঙ্গারা¯্রােতের মতো বাংলাদেশে এসেছে।শেখ হাসিনা মানবিক সাহায্য করেছেন। তিনি উদারভাবে সীমান্ত উন্মুক্ত করে দিয়েছেন। আমরা দিনের পর দিন, মাসের পর মাসরোহিঙ্গাদের পাশে ছিলাম। কিন্তু বিএনপি নেতাকর্মীরা একদিন, বড় জোর দুই দিন তারা ফটোসেশনের জন্য গিয়ে চলে এসেছেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এমমোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপপ্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর