জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে ছিনতাই হওয়া ধানসহ ট্রাক শরীয়তপুরে উদ্ধার, গ্রেফতার-২

গ্রেফতারকৃত দুইজন।

বগুড়ার আদমদীঘি থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকার ধান বোঝাই ট্রাক ছিনতাই হওয়া ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৭১ বস্তা ধানসহ ট্রাক উদ্ধার করেছে। গত ২৫ মে শনিবার বিকেলে শরিয়তপুর জেলার গোসাহাট উপজেলার সাবেরপাড়া এলাকায় একটি বিদ্যালয়ের মাঠ থেকে ট্রাক ও ডামুড্যা বাজারের জনৈক শুকুর সরদারের গুদাম ঘর থেকে ধান উদ্ধার করেন। পুলিশ এ ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সাবেরপাড়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে লিংকন সরদার (৩৫) ও একই জেলার ডামুড্যা উপজেলার ফুলকুড়ি গ্রামের শুকুর সরদারের ছেলে ওয়াহেদুল জামান টুটুল (২৮)।  
আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ প্রেসবিফ্রিংয়ে জানান, গত ১৮ মে দুপুর ২টায় বগুড়ার আদমদীঘির ধান ব্যবসায়ী সাহিন জনৈক শফিকুল ইসলাম হান্নানের ঢাকা মেট্রো-ট- ১৬-৪৮৫২ নম্বর ট্রাকে চুক্তি মোতাবেক আদমদীঘির কুসুম্বী বাজারের জনৈক মাসুদের আড়ৎ হতে ওই ট্রাকে প্রতি বস্তায় ৭৩ কেজি করে ২১৫ বস্তায় ১৫ মেট্রিক টন ধান যার বাজার মূল্য (৪ লাখ ৮৪ হাজার ৫৭৮ টাকা) ট্রাকে বোঝাই করে ট্রাক চালক জাহাঙ্গীর আলম বুঝে নিয়ে নারায়নগঞ্জ জেলার নগন্দবপুর তালতলা রুপসীতে অবস্থিত মেসার্স সিটি অটো রাইচ এন্ড ডাল মিলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরের দিন নির্ধারিত সময়ে ধান বোঝাই ওই ট্রাকটি গন্তেব্যে না পৌঁছায়  আড়ৎ মালিক হান্নান আদমদীঘির ধান ব্যবসায়ী সাহিনকে জানান। ঘটনার পর থেকে ট্রাক চালক জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর আদমদীঘি থানায় ধান বোঝাই ট্রাক ছিনতাই সংক্রান্ত একটি মামলা হলে আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া ধানের মধ্যে ৭১ বস্তা ধান উদ্ধার ও ট্রাকসহ এ ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

Tag
আরও খবর