লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

হবিগঞ্জে নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা।



শান্তি-সম্প্রীতি সুরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল সমাজ গঠনে যুবদের সম্পৃক্ততা   বিষয়ে হবিগঞ্জ জেলায় নাগরিক প্লাটফর্ম-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


  শনিবার(২৫ মে)  শহরের  স্কাই কিং রেস্টুরেন্টের  হল রুম এ বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় শান্তি- সম্প্রীতি সুরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল  সমাজ গঠন কল্পে হবিগঞ্জ  জেলায় নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ  জেলা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ ইকরামুল ওয়াদুদ। 

নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সচিব  বন্ধু মঙ্গল রায় এর সঞ্চালনায় সভায় বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ  জাহানা আরা  খাতুন।,তিনি বলেন যুবদের নেতৃত্ব এখন সময়ের দাবি। বর্তমানে যুবরা অনেক ভালভাল কাজ করে দেশের সুনাম বয়ে আনছে। তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারলে দেশে সফলতা আসতে আর অপেক্ষা করতে হবে না। 

এ্যাডভোকেট সায়লা খাতুন বলেন, আমাদের সমাজে অনেক অসঙ্গতি রয়েছে, এর বিরুদ্ধে যুবদের ই কথা বলতে হবে। সামাজিক কাজে যদি কোন আইনি পরামর্শ দরকার হয় তাহলে আইনজীবী হিসাবে যুবদের পাশে থাকব। । 

দৈনিক  হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী বলেন - যুবরা স্থানীয় অসহায় জনগনের সহায়ক হিসাব সামাজিক দায়িত্ব পালন করবে। সরকারী সেবা সমুহ জনগন যাহাতে সহজে পেতে পারে সে বিষয়ে সহযোগীতা করবে। নাগরিক প্লাটফর্ম তাদের পাশে থাকবে।।  বাংলাদেশ গড়তে এই যুবরাই ভূমিকা রাখবে। 

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব  বাদল রায় বলেন - হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার  প্রতিটি উপজেলাতেই ৩০ সদস্য বিশিষ্ট যুব ফোরাম রয়েছে। এই যুবক ফোরামের নানা ভালো কাজের উদ্যোগে তাদের পাশে থাকতে চাই।। । এছাড়া আরো বক্তব্য রাখেন,চাঁদ সুলতানা চৌধুরী, বাবুল মল্লিক, ইয়াসিন খান, মোহাম্মদ বাহার উদ্দিন, মোহাম্মদ  ইয়াকুত আলী,ফারুক আহম্মদ, শামছুন নাহার, ও  মিজানুর রহমান।  সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান।

Tag
আরও খবর