শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

এসএসসি পরীক্ষা হবে ডিসেম্বরে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-05-2024 03:39:19 am

© সংগৃহীত ছবি


শিক্ষাবর্ষ জানুয়ারি মাসে শুরু হয় এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে ডিসেম্বরে শেষ হয়। নবম শ্রেণি পর্যন্ত এই ধারা বজায় থাকলেও প্রচলিত বিধান অনুসারে দশম শ্রেণি শেষে এসএসসি নেওয়া হয় পরের বছর ফেব্রুয়ারিতে কিংবা পরিস্থিতি অনুযায়ী আরও পরে। নতুন শিক্ষাকারিকুলামে এই বিলম্বে পরীক্ষা গ্রহণ আর থাকছে না। তাতে এসএসসি পরীক্ষা হবে শিক্ষাবর্ষের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে। অর্থাৎ যে শিক্ষাবর্ষে অধ্যয়ন শেষ হবে, পরীক্ষাও সেই শিক্ষাবর্ষেই অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


এ প্রসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে নতুন কারিকুলামে। সেখানে পরীক্ষার সময় বাড়ার পাশাপাশি পরীক্ষা সময়ও পরিবর্তন হতে পারে। সব কিছু আরেকটি বৈঠকে চূড়ান্ত হওয়ার পর সবাইকে জানিয়ে দেওয়া হবে। তিনি জানান, মূল্যায়ন নির্দেশনা ঠিক করতে আগামী ২৭ তারিখ কর্মশালার আয়োজন করা হয়েছে। সেখান থেকে চূড়ান্ত হতে পারে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি। 


বর্তমানে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোভিড ১৯-এর প্রভাবে এই সূচির পরিবর্তন হলেও চার বছর সেই পুরনো রুটিনে ফিরেছে এসএসসি পরীক্ষার সময় ফেব্রুয়ারি মাস। প্রায় দুই দশক আগে এসএসসি ও এর সমমান পরীক্ষা মার্চ-এপ্রিল মাসেও অনুষ্ঠিত হতো।


পরীক্ষার সময় পরিবর্তন প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বছরের শুরুতেই এসএসসি পরীক্ষা না নিয়ে বছরের শেষে নিলে শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ পুরোপুরি ব্যবহার করতে পারবে। এসব দিক বিবেচনায় ফেব্রুয়ারির পরিবর্তে এসএসসি পরীক্ষা ডিসেম্বর নেওয়ার সুপারিশ রয়েছে। তবে তা এখনো চূড়ান্ত না। চলতি মাসে চূড়ান্ত বৈঠকের পর তা বলা যাবে।


জানা গেছে, নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ২০২৬ সালে। নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে এই এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সেখানে লিখিত মূল্যায়নে ওয়েটেজ ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নের ওয়েটেজ ৩৫ শতাংশ। পুরো পরীক্ষা হতে পারে ৫ ঘণ্টাব্যাপী। এসব নতুন পদ্ধতি ঠিক করে প্রায় চূড়ান্ত করা হয়েছে পরীক্ষা পদ্ধতি। আগামী ৩১ মের মধ্যে তা চূড়ান্ত করা হচ্ছে। এ নিয়ে কাজ করছে নতুন কারিকুলাম নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি।

আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৩ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে