হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

জয়পুরহাট থেকে ইয়াবা সরবরাহ করার সময় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ইয়াবাসহ আটকৃত স্বামী-স্ত্রী

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

বাসের যাত্রী সেজে জয়পুরহাট থেকে দিনাজপুরে ইয়াবা সরবরাহ করতে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর দলের হাতে গ্রেফতার হয়েছেন স্বামী-স্ত্রী। এসময় আটক নারীর কোমরে ও তার স্বামীর প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর সদরের শশরা ইউপির জালিয়াপাড়া এলাকায় একটি পাম্পের সামনে থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আটককৃতরা হলেন শাহাদাত হোসেন জয়পুরহাট জেলা সদরের সানোয়ার হোসেনের ছেলে ও তার স্ত্রী জান্নাতুন ফেরদৌসী।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের উপ-পরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর জানান, বাসে করে ইয়াবার একটি বড় চালান দিনাজপুরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর সদরের জালিয়াপাড়া রোডে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে ডিএনসির একটি দল। এ সময় তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।

Tag
আরও খবর