চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

ফিলিস্তিনের রামাল্লায় দূতাবাস খুলছে কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-05-2024 01:01:00 pm

অনেক আগেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে কলম্বিয়া। এবার রামাল্লায় খুলতে যাচ্ছে তাদের দূতাবাস।


কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে দূতাবাস খোলার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিলো।


বুধবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে মুরিলো বলেন, রামাল্লায় কলম্বিয়ার দূতাবাস খোলার আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট পেট্রো, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পর এটি হবে পরবর্তী পদক্ষেপ যা আমরা নিতে যাচ্ছি।


মুরিলো আরও বলেন, তিনি বিশ্বাস করেন যে, আরও দেশ শীঘ্রই জাতিসংঘের সামনে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির সমর্থন শুরু করবে।


এর আগে ফিলিস্তিনে বর্বর হামলা চালানোর প্রতিবাদে গত ২ মে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কলম্বিয়া।


কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, রামাল্লায় আমাদের দূতাবাস নির্মাণ হবে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশের দ্বিতীয় পদক্ষেপ।


প্রথম পদক্ষেপ ছিল, ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর প্রতিবাদে গত ২ মে ইসরায়েল থেকে কলম্বিয়ার সব কূটনীতিককে প্রত্যাহার করে ইহুদিবাদী দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা।


প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গত বছরের ২০ অক্টোবর ইসরায়েলের রাষ্ট্রদূত গালি ডাগান ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত রউফ আল-মালকির সঙ্গে পৃথক বৈঠকে প্রথম রামাল্লায় দূতাবাস করার কথা জানান।


জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়াও আহ্বান জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট। রামাল্লায় কলম্বিয়ার দূতাবাস চালু খবর এমন দিলে দেশটির প্রেসিডেন্ট, যেদিন (বুধবার) ইউরোপের ৩ দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড যৌথভাবে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার।


আগামী ২৮ মে দেশ ৩টি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।


এর আগে ২০১৮ সালের ৩ আগস্ট জোয়ান ম্যানুয়েল সান্তোসের কলম্বিয়ার সরকার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রে স্বীকৃতি দেয়।


কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, আমার দৃঢ় বিশ্বাস আরো অনেক দেশই এখন নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে। এক সময় বর্বর ইসরায়েল সরকার দেখবে- তাদের পাশে আর কেউ নেই।


আরও খবর