জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ স্কুল শিক্ষার্থী বন্ধু নিহত হয়েছে। আজ ২২ মে ২০২৪ বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলি এলাকায় ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।


নিহতেরা হলেন ছাতিয়ানতলী গ্রামের শাহ আলম ফকিরের নাতি মাহবুব আলম নয়ন (১৬) এবং একই এলাকার আবুল কালাম মেম্বারের পুত্র মোঃ তুহিন। নিহত মাহবুব শ্রীনগর উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং তুহিন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।


নিহত তুহিনের মামা ইয়াছিন জানান, তুহিন মোটরসাইকেল নিয়ে বন্ধু মাহবুবকে নিয়ে বিকেলে ঘুরতে বের হয়। মোটরসাইকেল চালাচ্ছিল তুহিন আর পেছনে বসা ছিল মাহবুব । ছাতিয়ানতলী এলাকাতে মোটরসাইকেলটি বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে কড়ই গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হয়, এমন খবর শুনে ঘটনাস্থলে যাই এবং দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখি। মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে গিয়েছিল। পরে তাদের দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। পরবর্তী ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্সিগঞ্জ থেকে দুইজন শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক তাদের উভয়কে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। 

আরও খবর