এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে ইরানকে ডুবিয়ে চেয়ারম্যান হলেন নাজিম

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী। ১৭ হাজার ৩৯৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।

নির্বাচনে নাজিমুদ্দিন মুহুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বখতিয়ার সাঈদ (ইরান) আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৭৬৭ ভোট। এ উপজেলায় মোট ২২ শতাংশ ভোট কাস্ট হয়।


মঙ্গলবার রাতে ফটিকছড়ি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ফলাফল ঘোষণাসহ এসব তথ্য জানান।

এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নাজিমুদ্দিন মুহুরী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন বখতিয়ার সাঈদ ইরান।গ্রুপ ভিত্তিক ২জনের জন্য কাজ করেন দলীয় নেতারা আলাদা আলাদাভাবে। শেষ পর্যন্ত লড়াই করলেন এবং ইরানকে হারিয়ে জয় তুলে নিলেন নাজিম।

জয়ের ব্যাপারে জানতে চাইলে নাজিমুদ্দিন মুহুরী বলেন, ‘জনগণের মনোনীত প্রার্থী হিসাবে আমাকে তারা ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। যদি বেঁচে থাকি, পাঁচটি বছর মানুষের ভালোবাসা নিয়ে ফটিকছড়ি উপজেলাকে স্মার্ট উপজেলা গঠন করতে চাই।’

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ১৪২ টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৬০৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৪৫ হাজার ৯৩৮ জন এবং মহিলা ভোটার রয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৬৭ জন। মোট ১ হাজার ২টি বুথ রয়েছে। সর্বমোট ভোট সংগ্রহ হয়েছে।

এর আগে, মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে কিছু ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে আহত বা কেউ গ্রেফতার নেই। কয়েকজনকে ছোট কিছু কারণে আটকের পর মুচলেকা নিয়ে ছাড়া হয়েছে বলেও জানান ইউএনও।

এবার ফটিকছড়ি উপজেলা নির্বাচনে ১৪২ টি ভোটকেন্দ্র ১ হাজার ২টি বুথে ভোট গ্রহণ করা হয়।

ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুরো উপজেলায় পুলিশ সদস্য ছিল ৭৬৯ জন, আনসার সদস্য ছিল ২ হাজার ৩৬ জন, র‍্যাব সদস্য ছিলো ২০ জন, বিজিবি ছিলো ১১০ জন এবং ব্যাটেলিয়ন আনসার ১০জন। প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলো ১৭-১৮ জন করে। প্রিজাইডিং অফিসার মোট ১৪২ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১ হাজার ২জন এবং পোলিং অফিসার ছিলো ২ হাজার ৪ জন। ১৪২ টি কেন্দ্রই ছিল প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো: জসিম উদ্দিন টিউবওয়েল প্রতীকে ৩২ হাজার ৮৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড.সালামত উল্লাহ চৌধুরী পেয়েছেন ২৯ হাজার ৮৬৭ ভোট। এছাড়া তালা প্রতীকে সৈয়দ জাহেদ উল্লাহ কৌরাইশী পেয়েছেন ২০ হাজার ৩৭৯ ভোট এবং মো: নাজিম উদ্দিন সিদ্দিকী চশমা প্রতীকে পেয়েছে ১২ হাজার ১১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা নেত্রী শারমীন আক্তার নুপুর ৫৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা পেয়েছেন ৪১ হাজার ৭৫ ভোট।

Tag
আরও খবর