হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

পাঁচবিবিতে দলীয় সিদ্ধান্তের বাহিরে বিএনপির ২ নেতা, দল থেকে বহিষ্কার



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন করার অভিযোগে ২ বিএনপি নেতাকে দল থেকে অব্যহতি দিয়েছে। রোববার (১৯ মে) পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন উপজেলার বাগজানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কায়ছার রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিধান্ত অমান্য করে পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে জনৈকা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ গ্রহণের সু-নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম জানান, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারে অংশ গ্রহন করায় তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে তাদের সর্তক করে পত্র দেওয়া হয়েছিল বলে তিনি জানান।

উল্লেখ্য যে, দ্বিতীয় ধাপে আগামী (২১ শে মে) মঙ্গলবার পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  এ নির্বাচনে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্ধিতা করছেন।  তাদের মধ্যে ৫জনই স্থানীয় আওয়ামীগের বেশ সুপরিচিত নেতা, আর কোন দলীয় পদবহীন ১ জন নারী প্রার্থী । প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুনিরুল শহীদ মুন্না (মোটরসাইকেল), জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাহেদুল আলম বেনু ( কৈ মাছ), উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক ( আনারস), যুগ্ম সাধারন সম্পাদক (প্রস্তাবিত কমিটি) সাঈদ জাফর সুমন চৌধুরী (টেলিফোন), একই উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান ও কুসুম্বা ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহবার হোসেন)(দোয়াত কলম)এবং নির্দলীয় নারী প্রার্থী হিসাবে সাবেকুন নাহার শিখা লড়ছেন (ঘোড়া) প্রতীক নিয়ে।

Tag
আরও খবর