শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সৌদি বাদশাহ আবারো অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-05-2024 09:36:14 am

সৌদি আরবের বাদশাহ সালমান আবারো অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ‘উচ্চ তাপমাত্রা’ এবং জয়েন্টের ব্যথায় ভুগছেন।

এ কারণে গত এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। এ পরীক্ষা নিরীক্ষা করা হবে জেদ্দার আল সালাম প্যালেসের ক্লিনিকে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোববার এ কথা জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, বাদশাহ সালমান ‘উচ্চ তাপমাত্রা’ এবং জয়েন্টের ব্যথায় ভুগছেন।

এতে আরো বলা হয়েছে, তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদল স্বাস্থ্য পরিস্থিতি জানতে এবং নিশ্চিত হতে কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন।

বাদশাহ সালমান (৮৮) ২০১৫ সাল থেকে সৌদি আরবের সিংহাসনে আসীন। তার পুত্র মোহাম্মদ বিন সালমান(৩৮) যুবরাজ হলেও কার্যত তিনিই দেশটি শাসন করছেন।

সৌদি বাদশাহর স্বাস্থ্যের খবর খুব কমই প্রকাশ করা হয়। তবে এপ্রিলে রয়্যাল কোর্ট কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে তার ভর্তির হওয়ার খবর জানিয়েছিল।

এছাড়া ২০২২ সালের মে মাসেও সৌদি বাদশাহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আরও খবর