নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নির্বাচনকে ঘিরে কুড়িগ্রামে কঠোর অবস্থানে পুলিশ, সহিংসতা করে কেউই ছাড় পাবে না - পুলিশসুপার


কুড়িগ্রামে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সব শ্রেণীপেশার মানুষের নিরাপত্তায় জেলা পুলিশ কতৃক নানাবিধ কার্যক্রম  পরিচালিত হচ্ছে । এরই ধারাবাহিকতায় জেলার নির্বাচনি এলাকায়  টহল জোরদার করা হয়েছে। আগামী ২১ তারিখ নির্বাচনের দিন পর্যন্ত নানা প্রকার পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। 


পুলিশ জানায়, সুস্থ, সুন্দর, নান্দনিক গতিশীল ও অগ্রসরমান কুড়িগ্রামের নাগরিক নিরাপত্তা সহ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ২য় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কঠোর, নিরেপেক্ষ, নির্মোহ অবস্থানে থেকে সপ্তাহব্যাপী কুড়িগ্রাম সদর, উলিপুর ও রাজারহাট উপজেলায় জেলা পুলিশ অব্যাহত রেখেছে নিরবিচ্ছিন্ন ডমিনিশেন প্যাট্রলিং ও  পুলিশিং কার্যক্রম।


অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে কুড়িগ্রাম সদরের সমন্বিত এই কার্যক্রমে বিশেযভাবে প্রশিক্ষিত একটি পুরুষ কিউআরটি, একটি নারী কিউআরটি, ডিবি'র একটি দক্ষ টিম সহ বিশেষ শাখার সদস্যবৃন্দ। সদর ও রাজারহাট উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  এ কে এম ওহিদুন্নবী,  উলিপুর উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল)  মোহাম্মাদ মহিবুল ইসলাম প্রতিদিন পুলিশ ডমিনিশেন পেট্রলিং এর নেতৃত্ব দিচ্ছেন। পুলিশের এই অপরাধ নিবারনী কার্যক্রমের প্রশংসা করছেন সাধারন ভোটাররা। 


কুড়িগ্রাম পৌর শহরের ব্যবসায়ী আবু মিয়া বলেন, আগামী ২১ তারিখ সদর উপজেলা পরিষদ নির্বাচন। তবে এবারের নির্বাচনটা একটু ব্যতিক্রম। কয়েকদিন থেকে দেখছি পুলিশ খুব দৌড়াদৌড়ি করছে। আমি ধারণা করে নিয়েছি নির্বাচনকে ঘিরে পুলিশ এমন তৎপর হয়েছে। এমন অবস্থানে পুলিশ থাকলে নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে বিশ্বাস করি।  


কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, ১ম ধাপের মতো আমরা ২য় ধাপেও অত্যন্ত সততা, হাড়ভাংগা পরিশ্রম,  নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কঠোর অবস্থানে আছি। নির্বাচনকে ঘিরে কেউ যদি সহিংসতার পায়তারা করে,  সে যেই হোক তাকে আমরা প্রনিধানযোগ্য আইনের কাঠগড়ায় আনতে বদ্ধ পরিকর। 


আরও খবর