শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন

নরসিংদীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত।

‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’’ এই স্লোগানকে  সামনে রেখে নরসিংদীতে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে ২০২২।


পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে। 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় নরসিংদী জেলা পুলিশও শনিবার ২৯ অক্টোবর ২০২২ কমিউনিটি পুলিশিং ডে-২০২২" পালন করছে।


দিবসটি উপলক্ষ্যে অদ্য সকালে নরসিংদী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ মাঠে বেলুন উড়িয়ে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। 


পরবর্তীতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি পুলিশ লাইনস্ মাঠ হতে ঢাকা-সিলেট মহাসড়ক পর্যন্ত পদক্ষিণ করে।


উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মশিউর রহমান মৃধা, সভাপতি, নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং।  আলহাজ্ব পীরজাদা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নরসিংদী জেলা আওয়ামীলীগ ও সাধারন সম্পাদক নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং।  প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, সাবেক অধ্যক্ষ, নরসিংদী সরকারী কলেজ। বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, সভাপতি, সেক্টর কমান্ডারস্ ফোরাম ৭১।  জনাব মোঃ হাবিবুর রহমান, সভাপতি, নরসিংদী জেলা প্রেস ক্লাব।  অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর ভুমিকা পালন ও জনসাধারনকে পুলিশকে তথ্য দিয়ে অপরাধ ধমনে সহযোগিতার করার কথা বলেন পুলিশ সুপার, নরসিংদী, জনাব কাজী আশরাফুল আজীম পিপিএম।

Tag
আরও খবর

deshchitro-69e22bf75485f-170426064751.webp
ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন

১ ঘন্টা ১০ মিনিট আগে