হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

নানা আয়োজনে কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ছবি: পুলিশ লাইনস্ মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।



কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র’ এ স্লোগানে কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ । 


দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১ টায় পুলিশ লাইনস্ মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে। 


পরে কুড়িগ্রাম পুলিশ নাইন মাঠে অনুষ্ঠিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় পুলিশ সুপার আল আসাদ মো: মাফফুজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো: জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জ ও কুড়িগ্রাম পৌর মেয়র মো: কাজিউল ইসলাম।


বক্তারা বলেন, গ্রামাঞ্চলের মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অসংগতি দুর করতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে আসছে কমিউনিটি পুলিশিং। দিবসটিতে কমিউনিটি পুলিশিংকে আরও সুসংগঠিত করার কথা জানান বক্তারা।


আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


আরও খবর