যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

সরিষাবাড়ীতে সাবেক স্বামীসহ দলবদ্ধভাবে ধর্ষণ ডির্ফোসী স্ত্রীকে হত্যার অভিযোগ

জামালপুর জেলার সরিষাবাড়ীতে সোনিয়া আক্তার (১৬) নামে এক ডির্ফোসী স্ত্রীকে সাবেক স্বামীসহ দলবদ্ধ ধর্ষণ গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের। ঘটনাটি সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় ডির্ফোসীর স্ত্রীর সাবেক স্বামী মাহিম(১৯)সহ দুই বন্ধু পল্লব হাসান(১৮),সাকিব হোসেন(১৬)কে আটক করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। 

নিহতের পরিবার ও পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দার পাড়া গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (১৬) তার নানাবাড়ী একই উপজেলার আওনা ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের বাবলু মিয়ার বাড়ী থেকে বাটিকামারী উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়াশুনা করে আসছিল। ওই স্কুলে আসা-যাওয়ার এক পর্যায়ে উপজেলার একই ইউনিয়নের কুলপাল গ্রামের রিপন মিয়ার ছেলে মাহিম(১৯) এর সাথে প্রেম সম্পর্কে জডিয়ে দু-জনের পরিবারের অজান্তে ৭ মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন সময় সোনিয়ার পিতার কাছ থেকে ৪ লাখ টাকা দাবী করে স্বামী মাহিম। স্বামীর দাবীকৃত যৌতুকের টাকা এনে দিতে না পারায় সোনিয়াকে মারধর করে পাষন্ড স্বামী। নিরুপায় হয়ে স্বামীর আবদার মেটাতে সোনিয়া’র নানা বাবলু মিয়ার বাড়ীতে থাকা ৪ ভরী ওজনের স্বর্ণের গহনা ও ১৭ হাজার টাকা গোপনে নিয়ে মাহিম কে দেয়। এ বিষয়টি জানা জানি হলে পারিবারীক বৈঠকে টাকা ও স্বর্ণের গহনা ফেরত দিতে বলায় মাহিম লোক লজ্জায় সোনিয়াকে সম্প্রতি ডিফোর্স দেয়। এর পরেও মাহিম তার বন্ধুদের মাধ্যমে সোনিয়ার সাথে সম্পর্ক অব্যাহত রাখার এক পর্যায়ে গত বৃহস্পতিবার মাহিম সহ তার বন্ধু পল্লবের বাসায় নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। একর্পায়ে সোনিয়া অজ্ঞান হয়ে পড়লে তার মুখে বিষ ডেলে মাহিমের তিন বন্ধ প্রথমে সরিষাবাড়ী হাসপাতালে রাত আনুমানিক ১১টার দিকে নিয়ে যায়। সোনিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে


 মৃত ঘোষণা করেন। পরে সোনিয়ার মৃত দেহ রেখে তিন বন্ধু পালিয়ে যায়। পরে আজ শনিবার সোনিয়ার পরিবার পরিজন সোনিয়ার লাশ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ও বিভাগীয় প্রধান ডা: হারুন অর রশীদ এর মাধ্যমে লাশের ময়না তদন্ত শেষে সন্ধা ৬ টায় গেন্দার পাড়া গ্রামের পিতৃালয়ে দাফন সম্পন্ন করা হয়। এ নিয়ে এলাকায় শোকের মাতম চলছে। 

এ ব্যাপারে নিহত সোনিয়ার পিতা ফিরোজ মিয়া জানান, যৌতুকের দাবীতে স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতনের পর ডিফোস দেয়ার পরও আমার মেয়ে সোনিয়া আক্তারকে ফুসলিয়ে নিয়ে সাবেক স্বামী মাহিম সহ তার বন্ধুদের নিয়ে বন্ধু পল্লবের বাসায় দলবদ্ধ ধর্ষন করে মুখে বিষ দিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চেয়ে মামলা দায়ের করবো। 

জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, ডির্ফোসী স্ত্রী সোনিয়াকে হত্যার ঘটনায় জডিত সন্দেহে সাবেক স্বামী মাহিম সহ ৩ জন কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর