হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

অভিনব কায়দায় ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় অভিনব কায়দায় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। 

গ্রেপ্তাকৃতরা হলো, উপজেলার সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামের মৃত মজিবর মিয়ার ছেলে ফুল মিয়া (২৭) এবং একই গ্রামে নাদু মণ্ডলের ছেলে শহিদুর মণ্ডল (২৮)।


বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ইসলামপুর থানায় দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামালপুর চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই দুই ইয়াবা ব্যবসায়ীকে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গতকাল বুধবার (১৫ মে) দিবাগত গভীর রাতে উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজারের বটতলা চত্বর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 


ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক আহমেদ বাদি হয়ে গ্রেপ্তার ফুল মিয়া এবং শহিদুর মণ্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।


মামলার বাদি এসআই মো. তারেক আহমেদ বলেন,  'আমাদের কাছে খবর আসে গুঠাইল বাজারে ইয়ারা ট্যাবলেট বিক্রি হচ্ছে। আমরা ইয়াবা ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে কৌশল অবলম্বন করি। এক পর্যায়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক বিদেশ ফেরত প্রতারি যুবক সেজে ইয়াবা ক্রয় করতে ইয়াবা ব্যবসায়ীদের কাছে ধর্ণা দেয়। বিদেশে আদম ব্যবসায়ীরা কীভাবে তাঁকে প্রতারিত করেছে, তা জানতে চায় ওই দুই ইয়াবা ব্যবসায়ী। এএসআই এমদাদুল হকের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীরা গল্পে মসগুল হয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে রাজি হয়। এ সময় সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ফুল মিয়া এবং শহিদুরকে আটক করি। তাদের কাছে থাকা ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্ধ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য হবে ৯ হাজার টাকা। গ্রেপ্তার ফুল মিয়া এবং শহিদুর দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলো।'


মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসউদুর রহমান বলেন, 'জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ফুল মিয়া এবং শহিদুরকে জামালপুর আদালতে সোপর্দ করেছি। মামলা তদন্ত চলছে। তদন্তে যাদের নাম আসবে, তাদের আইনের আওতায় আনা হবে।'


জামালপুর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ((জিআরও) মাজহারুল ইসলাম বলেন, 'মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে ফুল মিয়া এবং শহিদুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।' 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'আমরা মাদকমুক্ত ইসলামপুর গড়তে সবসময় সচেষ্ট রয়েছি। মাদক বিরোধী পুলিশী অভিযান চলছে।'


আরও খবর