নোয়াখালীর সেনবাগে বাপেক্সের মূল্যায়ন-কাম-উন্নয়ন প্রকল্প ; আড়াই মাসের মধ্যে মিলতে পারে চূড়ান্ত ফলাফল নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

কমিউনিস্ট পার্টি সম্পর্কে জানতে চীন সফরে আ. লীগ নেতারা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-05-2024 12:23:27 pm

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও ১৪-দলীয় জোটের নেতাদের চীনমুখী তৎপরতা বেড়েছে। কয়েক বছর ধরেই চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করছেন ক্ষমতাসীন জোটের নেতারা। তবে এবার তাদের চীন সফর বেড়েছে। এ বছরে কয়েক ধাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা সফরে যাবেন।


আগামী ২৫ মে আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন নেতাদের ৫০ সদস্যের একটি দল চীন সফরে যাবেন। সফর শেষ করে আগামী ৫ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে। এ সফরে আওয়ামী লীগের ওয়েব টিমের সদস্যরা থাকবেন। সফরে নেতৃত্ব দেবেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়।


এরই মধ্যে দেশটিতে সফরে আছেন ১৪ দলীয় জোটের একটি প্রতিনিধি দল। গতকাল সোমবার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল চীন গেছেন। এ দলে রয়েছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের কার্যকারী সভাপতি রবিউল আলম প্রমুখ।


সফরকালে বাম নেতারা কুংমিংয়ে ইউনান একাডেমি অব এগ্রিকালচার সায়েন্স একাডেমি, কেপিসি ফার্মাসিউটিক্যালস পরিদর্শন করবেন। রুট (ওয়েলিন কমিউনিটি) লেভেলে চীনা কমিউনিস্ট পার্টির কার্যক্রম সম্পর্কে জানবেন। সফরকালে তারা চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি, ইউনান প্রদেশের সরকারের বৈদেশিক শাখার প্রধানসহ অন্যদের সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে জানা গেছে। আগামী ১৮ মে তাদের দেশে ফেরার কথা রয়েছে।


আগামী ২৫ মে চীন যাওয়া আওয়ামী লীগের প্রতিনিধি দলে থাকবেন যুব ও ছাত্র নেতারা। চীনা কমিউনিস্ট পার্টি তাদের আমন্ত্রণপত্রে ছাত্র, যুব ও নারী নেতাদের প্রশিক্ষণের কথা বলেছে। এই জন্য এই দলের সদস্যদের প্রায় সবাই আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা। এ ছাড়া আওয়ামী লীগের তথ্যভান্ডার তৈরিতে যুক্ত ওয়েব টিমের সদস্যরাও থাকবেন।


এরপর আগামী জুনের শেষভাগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দলের চীন সফরের কথা রয়েছে। ২০১২ সালের পরে প্রায় প্রতিবছরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা চীন সফরে গেছেন। এর মধ্যে একাধিক সফরে নেতৃত্ব দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আবদুল মতিন খসরুর নেতৃত্বে চীনে গেছেন আওয়ামী লীগ নেতারা। গত বছর সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে দুইবার দলটির নেতারা চীন সফর করেন।


চীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা চীন যাচ্ছে বলে জানান প্রতিনিধি দলের প্রধান তানভীর শাকিল জয়। তিনি বলেন, কমিউনিস্ট পার্টি সম্পর্কে তারা আমাদের অবহিত করবেন। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় হবে।

আরও খবর



6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে