২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া দেওয়ানগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ। লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লোহাগড়ায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে ভ্যানচালক খুন





নড়াইলের লোহাগড়া শহরের লক্ষ্মীপাশা এলাকায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মুন্সী ফয়সাল আহম্মদ (২৫) নামে একজন ভ্যানচালক খুন হয়েছেন। এ সময় দূর্বৃত্তরা তার ব্যাটারীচালিত ভ্যানগাড়িটি ছিনিয়ে নিয়ে গেছে। 


সোমবার (১৩মে) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীপাশা গ্রামের কলা ব্যবসায়ী কাশেম খাঁনের বাড়ির সামনের সড়কের  এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


ফয়সাল আহম্মদ লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহম্মেদ মুন্সীর ছেলে। 


নিহতের পিতা আহম্মদ মুন্সী জানান, 'আমার ছেলে দুদিন যাবত নিজের ব্যাটারি চালিতভ্যানে বেকারীর মালামাল বিক্রি করতো। সোমবার  সকালে সে ভ্যান নিয়ে বেকারীর মালামাল বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসে নাই। সোমবার রাত ৯ টার পর আমার ছেলের মোবাইলে আমি কল করলে কলটি রিসিভ করেন লোহাগড়া থানার এসআই আল মামুন। মোবাইল রিসিভ করে তিনি আমার ছেলের খুনের ঘটনা জানান'।


তিনি আরও বলেন, '৫ মাস আগে আমার ছেলে বিয়ে করে। ২ বছর আগে আমার ছেলে লোহাগড়া রেল প্রজেক্টে অস্থায়ীভাবে চাকুরী করতো। ওই কাজ ছেড়ে দেওয়ার পর প্রায় ২ বছর সে বেকার অবস্থায় জীবনযাপন করে আসছিল। দুদিন হলো বাপ্পী নামের এক বেকারী ব্যবসায়ীর অধীনে বেকারীর 'ডেলিভারি ম্যান' হিসেবে চাকরি নেয় ফয়সাল'। 


এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 


এ ব্যাপারে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।

আরও খবর