যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

নাগরপুরে বিয়ে না দেওয়ায় ছেলের আত্মহত্যা

 টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে বিয়ে না দেওয়ায় অভিমান করে এক তরুণ ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ মে) সকালে ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পাকার মাথা এলাকায় গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী এবং পরবর্তীতে লাশ উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ। পারিবার সূত্রে জানা যায়, ছেলেটি মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। 

নিহত তরুণের নাম মো. শিপন (২১) ধুবড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো. মালেক এর ছেলে। মা ওমেলা বেগম বলেন, ছেলের মানসিক সমস্যা ছিলো। আত্মহত্যা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। বিয়ে না দেওয়ায় ছেলে আত্মহত্যা করেছে এলাকাবাসী এমন কথা প্রচার করেছে।

ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান খান শাকিল মুঠোফোনে জানায়, প্রাথমিক ভাবে জানা গেছে ছেলেটি আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের দাবি ছেলেটি মানসিক ভারসাম্যহীন রোগী ছিলো। পুলিশ লাশ হস্তান্তর করলে আমরা সামাজিক ভাবে দাফন কার্য সম্পন্ন করবো।

এ ঘটনায় নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, এলাকাবাসী সূত্রে আত্মহত্যা বলা হচ্ছে। আমরা লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে প্রেরণ করেছি। পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। লাশ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তদন্ত সাপেক্ষে লাশ হস্তান্তর সহ প্রয়োজনীয় আইনুনাগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর