অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা


মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্লে থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের আয়োজনে ও মৌলভীবাজারেরর বিএনএসবি চক্ষু হাসপাতাল মাতারকাপন এর সহযোগিতায় সোমবার (১৩ মে) সকাল দশটায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। 

এসময় চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল মাতারকাপন এর চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নুজহাতুল আসপিয়া, ডা. অনজন রায় দেবনাথ, ডা. রেদওয়ান হোসেন শাহরিয়ার এবং ডা. মোঃ মামুনুর রশিদ। 

ফ্রি চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, সহকারী শিক্ষক মাঈনুদ্দিন মুন্সি মুহিনসহ সকল শিক্ষকমন্ডলী।

দিনব্যাপী চক্ষু ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা স্কুলের প্লে থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

অনুষ্ঠিত ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন শিক্ষার্থীরা। এমন আয়োজনে স্কুলের অভিভাবকরাও খুশি প্রকাশ করেছেন।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১০ ঘন্টা ৫০ মিনিট আগে