বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

নড়াইলে মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেলো কলেজ ছাত্রের






মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল কলেজছাত্রের প্রাণ। নড়াইল সদর উপজেলায় মামুন সমাদ্দার (২০) নামে এক কলেজছাত্রের বেপরোয় গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেলো। এসময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় কাজেম আলী (৩৫) নামে আরো এক পথচারী।


শনিবার (১১ মে) সকালে নড়াইল- ফুলতলা সড়কে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মামুন সমাদ্দার নামের ওই কলেজ ছাত্রের।


নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম মুঠোফোনে দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর (চরপাড়া) গ্রামের বাবুল সমাদ্দারের ছেলে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত কাজেম আলী নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের আজিজ মন্ডলের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালের নির্জন সড়কে নড়াইল থেকে ফুলতলা অভিমুখে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন মামুন। পথিমধ্যে কাড়ার বিলের মাঝ বরাবর উঁচু ব্রিজ অতিক্রমের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় নড়াইলগামী বাইসাইকেল আরোহী মাটি কাটা শ্রমিককে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি। এতে প্রচণ্ড আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেল। এ অবস্থায় পথচারিরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, মামুনের মোটরসাইকেলের ধাক্কায় আহত শ্রমিককে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল নেওয়া হয়েছে। আহত কাজেম আলীর বা পা ও ডান হাত ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, নিহতের লাশ নড়াইল সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আরও খবর