রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সমাধি স্নানের মধ্যে দিয়ে রামচন্দ্র দেবের ৭৫তম তিরোভাব উৎসব

সমাধি স্নানের মধ্যে দিয়ে রামচন্দ্র দেবের ৭৫তম তিরোভাব উৎসব



সমাধি স্নানের মধ্যে দিয়ে রামচন্দ্র দেবের ৭৫তম তিরোভাব উৎসব


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনীতে বুধবার (৮ মে) থেকে শ্রী শ্রী রামঠাকুর চন্দ্র দেবের সমাধিক্ষেত্রে তিন দিন বেবি শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৭৫তম তিরোভাব উৎসব শুরু হয়েছে।


দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগমের মধ্যে দিয়ে পুরো চৌমুহনী এলাকায় এখন উৎসবের আমেজ। আর হিন্দু সম্প্রদায়ের এ উৎসব কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পালনের  লক্ষ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।


শ্রী শ্রী রাম ঠাকুরের পুরো নাম শ্রী কৈবল্য নাথ। জেলার সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবে সারাদেশ ছাড়াও ভারত, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।


বুধবার (৮মে) বিকেল থেকে আশ্রম প্রাঙ্গণে শুরু হয়েছে বেদবানি পাঠ, গঙ্গা আবাহন, দিন-রাত ঠাকুরের প্রসঙ্গে আলোচনা, নামযজ্ঞ সত্যনারায়ণ পূজা, আলোখ্য গীতি সহ বিভিন্ন অনুষ্ঠান। আজ শুক্রবার (১০মে) ভোর ৬টা থেকে ১১টা পর্যন্ত হাজার হাজার ভক্তরা ডাবের জল দিয়ে সমাধি স্নান করান। মধ্যে দিয়ে শেষ হবে এ উৎসব।


বিগত বছরে মহামারির ও সংখ্যালঘুদের উপর এবং মন্দির ভাঙচুর কারণে কারণে এ উৎসব ভালোভাবে হয়নি, নাম রক্ষার্থে কোনো রকম হলেও কোনো ভক্তের সমাগম হয়নি। তাই এবার এ উৎসবে দেশের দূর দূরান্ত থেকে আসা ভক্তরা যোগ দিতে পেরে খুশী। সবার একটাই প্রত্যাশা ব্যক্তির পাশাপাশি দেশ, সমাজের, পরিবারের শান্তি, উন্নতি ও মঙ্গল কামনা এ উৎসব শুধু দেশের নয়। দেশের বাইরের থেকেও ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ভক্তরা এসেছেন এ উৎসবে। দু দেশের শান্তি ও মঙ্গল কামনা করেছেন ঠাকুরের কাছে সবাই।


উৎসব কমিটির সাধারণ সম্পাদক গৌতম সাহা বলেন, বিগত বছরের তুলনায় এবার ভক্তদের সমাগম বেশী হয়েছে। ঠাকুরের উৎসবের মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক দেশ গঠনে আবার তারা ঘুরে দাঁড়াবে।


নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, উৎসবে যে কোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি ২০০ শত জন মহিলা ও পুরুষ পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।


এছাড়া উৎসবে যে কোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে সিসিটিভির ক্যামেরাসহ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।

আরও খবর