নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান হলেন সোহেল

গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান হলেন বেলাল উদ্দিন সোহেল।

যুবলীগ নেতা বেলাল উদ্দিন সোহেল দোয়াত কলম প্রতীকে ৬৭ হাজার ৮৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বেলাল উদ্দিন সোহেল উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ। তিনি দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। উপজেলা নির্বাচনে অংশ নিতে তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। বেলাল উদ্দিন সোহেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩২৮ ভোট। বুধবার রাত সোয়া ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম। 

ঘোষিত ফল অনুযায়ী, অন্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম আনারস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৩৪ ভোট। উপজেলা আওয়ামী লীগের সদস্য সুনন্দন দাস রতন মোটরসাইকেল প্রতীকে ১১ হাজার ৩৫ ও বিএনপি থেকে পদত্যাগ করা নেতা সাজেদুর রহমান খান মার্কনী ঘোড়া প্রতীকে ২ হাজার ২৩০ ভোট পেয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১০৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। 

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সফিকুল ইসলাম সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খাতুন মিলি। 


Tag
আরও খবর