নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

ভোটারের উপস্থিতি কম// গোদাগাড়ী উপজেলায় চলছে ভোট গ্রহন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোদাগাড়ী উপজেলায় আজ বুধবার চলছে ভোট গ্রহন। সকাল ৮ টা থেকেই চলছে বিরামহীন ভাবে ভোট গ্রহন। সকাল থকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থীতি ছিল কম। কোন কেন্দ্রেই ভোটারের লাইন দেখা যায়নি। এ উপজেলার সকল কেন্দ্রেই প্রায় একই চিত্র দেখা যায়। তবে কেন্দ্র গুলোতে যে সকল ভোটাররা ভোট দিতে আসছে তার মধ্যে পুরুষের তুলনায় মহিলা ভোটার বেশী। ভোট কেন্দ্র গুলোতে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোদাগাড়ী উপজেলার কোন ভোট কেন্দ্র অপ্রিতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহীনির টহল জোরদার রয়েছে। দুপুর ২ঠা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র গিয়ে জানা যায় কেন্দ্র গুলোতে ১৫ থেকে ২২ শতাংশ ভোট কাস্ট হয়েছে। ভোট দিতে আসা রাজাবাড়ী হাট কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার সুমনের সাথে কথা হয় । তিনি বলেন, ভোট কেন্দ্রে ভড়ি নাই আরামেই পছন্দেও প্রার্থীকে ভোট দিলাম। গোদাগড়ী উপজেলায় নির্বাচনী লড়াইয়ে থাকা ৫ জন চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (কাপ পিরিচ), গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদেও সাবেক সদস্য রবিউল আলম (আনারস), উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক বেলাল উদ্দিন সোহেল (দোয়াত-কলম), উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও সহকারী পরিচালক ( অবসরপ্রাপ্ত) কাষ্টম গয়েন্দা সুন্দন দাস রতন (মোটরসাইকেল) ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মার্কনি (ঘোড়া) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীরা হলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নাজমুল হক (চশমা), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার (তালা), উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালমান ফিরোজ ফয়সাল (টিয়া পাখি) ও আদিবাসী নেতা হুরেন টুডু (টিউবওয়েল) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সভাপতি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি (প্রজাপতি) ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কৃঞ্চাদেবী (ফুটবল) মার্কা নিয়ে লড়ছেন। গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলা নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮১ হাজার ১৬০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪১ হাজার ৮৭০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ২৮৯ জন।
Tag
আরও খবর