ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

হঠাৎ জেলাজুড়ে শুরু হয়েছে শিলাবৃষ্টি, পাকা ধানের ব্যাপক ক্ষতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2024 04:02:34 pm

তীব্র তাপপ্রবাহের কারণে শ্রমিক সংকটে মাঠের পাকা ধান সময়মতো ঘরে তুলতে পারেনি কৃষক। এমন সংকটময় মুহূর্তে হঠাৎ জেলাজুড়ে শুরু হয়েছে শিলাবৃষ্টি। এর প্রভাবে মাঠে থাকা পাকা ধান ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে কৃষি অফিস। 


সোমবার (৬ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শরীয়তপুর জেলা শহরসহ অন্যান্য উপজেলায় ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে।


জেলার কৃষক ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, বৈশাখ মাসের শুরু থেকে দেশের অন্যান্য জেলার মতো শরীয়তপুরেও চলমান ছিল তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহের কারণে শ্রমিক সংকটে পড়ে জেলার কৃষকরা সময় মতো পাকা ধান ঘরে তুলতে পারেননি। 



কৃষি অফিসের তথ্য মতে, এ বছর জেলায় ২৫ হাজার ৫২৬ হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন হয়েছে। এর মধ্যে মাত্র ৪৫ ভাগ ধান ঘরে তুলতে পেরেছেন কৃষকরা। বাকি ৫৫ ভাগের মধ্যে ২০ ভাগ ধান এখনও কাঁচা। সোমবার দুপুর থেকে ঝড়সহ শিলাবৃষ্টি শুরু হয়েছে জেলায়। ঝড়সহ শিলাবৃষ্টি কারণে মাঠে থাকা পাকা ধান শুয়ে পড়েছে মাটিতে। এতে ধান কাটতে অসুবিধা সৃষ্টি হয়। এ ছাড়া শিলাবৃষ্টির কারণে পাকা ধান ঝড়ে পড়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত হয় কৃষকসহ চাষিরা।




সদর উপজেলার আটং গ্রামের ফরহাদ খান একজন ভূমিহীন চাষি। তিনি অন্যের জমিতে এ বছর ১২০ শতাংশ বোরো ধানের আবাদ করেছেন। মাত্র ২০ শতাংশ জমির ধান ঘরে তুলতে পারলেও শ্রমিক সংকটে পড়ে বাকি ধান এখনো তার মাঠে রয়ে গেছে। দুপুরে শিলাবৃষ্টি শুরু হওয়ার পর মাঠের সব ধান শুয়ে পড়েছে।


ফরহাদ খান বলেন, আমি ঋণ করে অন্যের জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। আমার সব ধান শিলাবৃষ্টি মাটিতে শুয়ে পড়েছে৷ এখন ঋণ শোধ করব কীভাবে। আর কিছুদিন পরে বৃষ্টি হলে আমার এমন ক্ষতি হতো না।



নড়িয়া উপজেলার নসাশন এলাকার কৃষক মো. নুরুল আমীন বলেন, গতকাল থেকে আকাশে মেঘ ছিল। আকাশে মেঘ আসার পরেও বজ্রপাতের আশঙ্কা মাথায় নিয়ে মাঠে ধান কেটেছি। তবুও সব ধান কাটা সম্ভব হয়নি। আমার ৯০ শতাংশ জমির ধান নষ্ট হয়ে গেছে। 


খুলনা অঞ্চল থেকে ধান কাটার কাজ করতে শরীয়তপুরের গোসাইরহাটে এসেছেন মিরাজ হোসেন। তিনি বলেন, গত ৪ বছর ধরে শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় ধান কাটার কাজ করছি। গত বছর ১৩০ মণ ধান নিয়ে বাড়ি গিয়েছিলাম। শিলাবৃষ্টির কারণে ধান শুয়ে পড়েছে। এখন আর ধান কাটার কাজ তেমনভাবে পাওয়া যাবে না। আগের মতো ধানও পাব না।



শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রফিকুল ইসলাম বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে এ বছর বোরো ধানের মৌসুমে শ্রমিক সংকট চলছে। অন্যান্য জেলার অবস্থাও একই রকম। তাপপ্রবাহ ও শ্রমিক সংকটের কারণে কৃষকরা মাঠের পাকা ধান ঘরে তুলতে পারেননি। অধিকাংশ মাঠে এখনও পাকা ধান রয়েছে। ঝড়সহ শিলাবৃষ্টির কারণে মাঠে থাকা পাকা ধান ক্ষতিগ্রস্ত হবে। এতে কৃষকরা লোকসানে পড়তে পারে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে