বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে স্বামী শ্বশুর ও ভাসুরের নির্যাতন, ৯৯৯ নম্বরে ফোন দিয়ে গৃহবধুকে উদ্ধার

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গৃহবধু বিউটি আক্তার।
বগুড়ার আদমদীঘিতে যৌতুকের দাবীতে বিউটি আক্তার (৩০) নামের গৃহবধুকে আটক রেখে স্বামী শ্বশুর ভাসুরসহ পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে ৯৯৯ নম্বরে মোবাইল ফোন পেয়ে পুলিশ আহত গৃহবধু কে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করিয়েছে। আজ সোমবার (৬ মে) দুপুর ১২ টায় আদমদীঘি উপজেলার কোমারপুর গ্রামে স্বামীগৃহে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতনের শিকার বিউটি বেগম বাদি হয়ে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর গ্রামের স্বামী মাসুদ রাব্বী পেসতা, ভাসুর সানোয়ার হোসেন সানা, শ্বশুর ছামছুল মন্ডলসহ ৫জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানাযায়, আদমদীঘির কোমারপুর গ্রামের মাসুদ রাব্বী ওরফে পেসতার সাথে নওগাঁর রানীনগর উপজেলার কামতা গ্রামের বিউটি আক্তারের ১৩ বছর পূর্বে বিয়ে হয়। তাদের দুইটি সন্তান রয়েছে। এদিকে গত প্রায় ৩ বছর পূর্বে থেকে বিউটি আক্তারের নিকট ২ লাখ টাকা যৌতুক দাবী করে তার স্বামী শ্বশুর ও ভাসুরসহ পরিবারের সদস্যরা শারীরিক ও মানসিক নির্যাতন করে যৌতুক নেয়ার জন্য চাপ সৃষ্টি করে। এরজের ধরে সোমবার সকালে বিউটি আক্তারকে পুনরায় শারীরিক ও মানসিক নির্যাতন করে স্বামীগৃহে আটক রাখে। এ ঘটনায় বিউটি আক্তার তার পিত্রালয়ে ফোন দিয়ে সংবাদ দেন। খবর পেয়ে বিউটি আক্তারের বাবা বেলাল হোসেন ও ভাই বায়েজিদসহ তার স্বজনরা কোমারপুর গ্রামে আসলে বিউটি আক্তারের স্বামী মাসুদ রাব্বী পেসতা ও ভাসুর সানোয়ার হোসেনসানাসহ স্বামী বাড়ির লোকজন তাদের উপড়ও হামলা করলে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়ার পর আদমদীঘি থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে আহত বিউটি আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বিউটি আক্তারের ভাসুর সানোয়ার হোসেন সানা যৌতুক দাবী ও নির্যাত বিষয় অস্বীকার করেন।  
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।    
Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১২ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৮ মিনিট আগে