জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহি নিহত

নিহত আব্দুস ছালামের মরদেহ।

বগুড়ার আদমদীঘিতে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় পিষ্ট হয়ে আব্দুস ছালাম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে। নিহত আব্দুস ছালাম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির শিহাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে তিনি নসরতপুর বাজারে উপহার সামগ্রি বিক্রয় ব্যবসায়ী। আজ রোববার (৫ মে) সকাল সাড়ে ৯টায় আদমদীঘির নসরতপুর-বিহিগ্রাম আঞ্চলিক সড়কের মটপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানা পুলিশ মরদেহ উদ্ধার ও ট্রাক্টর আটক করলেও চালক ও হেলপাড় পালিয়েছে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, রোববার সকালে ব্যবসায়ী আব্দুস ছালাম তার মোটরসাইকেল যোগে উল্লেখিত সড়ক দিয়ে চাঁপাপুর বাজারের উদ্দেশ্যে যাবার সময় মটপুকুরিয়া নামক স্থানে ইট বোঝাই ট্রাক্টরকে অতিক্রম করে সামনে উঠার সময় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক আব্দুস ছালাম ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর