লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

লাখাইয়ে উপজেলা নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।

লাখাইয়ে উপজেলা নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (২ মে) ১৫ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয় সূত্রে জানা যায় আগামী ২৯ মে/২০২৪ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে লাখাইয়ে ১৫ জন প্রার্থী অনলাইনে মাধ্যমে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন টানা ২ বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান  এডভোকেট মুশফিউল আলম আজাদ, মাহফুজুল আলম মাহফুজ, আমিরুল ইসলাম আলম ও ইকরামুল মজিদ চৌধুরী শাকিল। 

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন আরিফ মিয়া,আব্দুল মতিন, রাসেল আহমেদ, কাওছার আহমেদ, রাজিব কান্তি রায়,মানিক মোহন দাস,, হাজী নোমান মোল্লা। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মোছাঃ নাঈমা আক্তার সুমী,প্রিয়া বেগম ও তানিয়া আক্তার। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  নাহিদা সুলতানা এর সাথে আলাপকালে জানান ২ মে বিকেল ৪ টা পর্যন্ত ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যারা অনলাইনে মাধ্যমে আবেদন পত্র গ্রহণ করা হয়েছে।  আগামী ৫ মে যাচাই বাছাইয়ের পর জানা যাবে কতজনের আবেদন বৈধ আছে।

Tag
আরও খবর