শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

দেশব্যাপী শক্তিশালী বজ্রপাত, ব্যাপক শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-05-2024 04:43:24 pm

বৃহস্পতিবার (২ মে) সকাল ৭টার পর থেকে রাত ৮টার মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। 


ঝড় সিলেট বিভাগে শুরু হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করে কক্সবাজার জেলার ওপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করবে। এ সময় প্রচণ্ড শক্তিশালী বজ্রপাত ও ব্যাপক শিলাবৃষ্টি হতে পারে। 


বুধবার (১ মে) নিজের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে কানাডার সাস্‌কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। 




ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলা এবং ময়মনিসংহ বিভাগের নেত্রকোনা জেলার ওপর থেকে কালবৈশাখী ঝড় শুরু হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও সিলেট বিভাগের ৪টি জেলার ওপর দিয়ে অতিক্রম করে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার জেলার ওপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করবে।



এ ছাড়া, সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা ত্যাগ করে কালবৈশাখী ঝড় ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা ও ত্রিপুরা রাজ্যের সকল জেলার ওপর দিয়ে অতিক্রম করার পরে চট্টগ্রাম বিভাগের উত্তর চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার ওপর দিয়ে প্রবেশ করে রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার জেলার ওপর দিয়ে বাংলাদেশ অতিক্রম করবে।


কলবৈশাখী ঝড় যদি নেত্রকোনা জেলার কিছুটা পশ্চিম দিক দিয়ে অতিক্রম করা শুরু করে, তবে ময়মনসিংহ ও নরসিংদী জেলার ওপর দিয়ে কুমিল্লা জেলায় প্রবেশ করতে পারে। সর্বশেষ পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা শহরের পূর্বদিকের থানাগুলোর ওপর দিয়ে হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 

আরও খবর
6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৮ ঘন্টা ২৫ মিনিট আগে