বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের হাত ধরেই: হানিফ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-05-2024 04:40:40 pm

সরকারের সকল উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি বলেন, ‘শ্রমিক-কর্মচারী একটি জাতির মেরুদণ্ড। তাদের মাধ্যমেই মাঠ পর্যায়ের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অফিসে বসে বিভিন্ন প্রকল্প তৈরি করেন আর তা বাস্তবায়ন করেন শ্রমিকরা।


১ মে, বুধবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের সমাবেশ ও আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের নিয়ে সংগ্রাম করে আওয়ামী লীগ গঠন করেন উল্লেখ করে মাহবুবউল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে সদ্য স্বাধীন বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন। সেটা সম্ভব হয়েছিল শুধুমাত্র শ্রমিকদের জন্য। শ্রমিক-মালিক বৈষম্য দূর করতে কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেছিলেন বঙ্গবন্ধু। দুর্ভাগ্য আমাদের, জাতির পিতা সেই লক্ষ্য পূরণের সুযোগ পাননি।


তিনি বলেন, দ্রব্যমূল্যের কারণে শ্রমিকদের জীবন চালানো কঠিন হয়ে যাচ্ছে। আমরা জানি, করোনা ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটে আমরা কিছুটা হলেও আক্রান্ত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে সেই সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারপরও কিছু মুনাফালোভী অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে।


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। সবাই সেই সুবিধা পাচ্ছেন। অতীতে যারা ক্ষমতায় এসেছিল তারা শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়েছিল।


জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে