অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সনাক এর অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে প্রতিনিয়তই স্বাস্থ্য সেবা ও এম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী। গতকাল দুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, শ্রীমঙ্গলের সাথে উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী আরও বলেন, চা-বাগান অধ্যুষিত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রতিদিন ইনডোর ও আউটডোরে রোগীর চাপ অনেক বেশী কিন্তু সে তুলনায় হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফের সংখ্যা অনেক কম। এখানে একজন ডাক্তার আউটডোরে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১২০ জন রোগীকে সেবা দিতে হয় যা উন্নত স্বাস্থ্য সেবার অন্তরায়। তাছাড়া সেবাগ্রহীতাদের অসচেতনতা ও অসহযোগিতা হাসপাতালের স্বাভাবিক সেবা প্রদান ব্যবস্থাকে বাধাগ্রস্থ করছে। তিনি বলেন, হাসপাতালের এম্বুলেন্স সার্ভিসের জন্য প্রতি বছর যে ফান্ড দেওয়া হয় তা মাত্র তিন মাসে খরচের যোগান দেয়। উপজেলা হাসপাতালের এত সীমাবদ্ধতা থাকার পরেও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, শ্রীমঙ্গলের বিভিন্ন সহায়ক পদক্ষেপ এবং হাসপাতালের অভ্যন্তরীন ব্যবস্থাপনা আমরা স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছি।

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আবু বকর এর সঞ্চালনায় উক্ত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সূচীশ্রী সাহা।

বিগত ০৬ মাসে সনাকের স্বাস্থ্য বিষয়ক এসিজি’র মাধ্যমে হাসপাতালের সেবাপ্রদান ব্যবস্থায় চিহ্নিত সমস্যাসমূহ উপস্থাপন করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক শাহ আরিফ আলী নাসিম।

উক্ত সমস্যাগুলো হলো, হাসপাতালের ডাক্তার-নার্সদের ডিউটি রোস্টার, ঔষধের তালিকাসহ বিভিন্ন তথ্যের অপ্রতুৃলতা, আউটডোরে রোগীদেরকে কম সময় দেওয়া ও হাসপাতালের স্টাফ/নার্সদের কর্তৃক রোগীদের সাথে খারাপ আচরণ।

সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, টিআইবি-প্যাকটা প্রকল্পের দাতা সংস্থাসমূহের অন্যতম স্ইুডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)’র সেকেন্ড সেক্রেটারী পাওলা ক্যাস্ট্রো নেডারস্টাম, ইন্টার্ন ইশা হাল্টারস্টর্ম, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, শ্রীমঙ্গলের সহসভাপতি এডভোকেট আলাউদ্দিন আহমেদ ও গীতা গোস্বামী, সনাক সদস্য এস.এ হামিদ, মো: সুহেল মাহমুদ, টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, সমন্বয়কারী মো: আতিকুর রহমান, সিলেট ক্লাস্টার সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম, সনাকের ইয়েস ও এসিজি গ্রুপের সদস্যবৃন্দ।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১০ ঘন্টা ৫০ মিনিট আগে