ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইন প্রয়োগকারী সংস্থার তিন কর্মকর্তা নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2024 05:01:14 am

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় আইন প্রয়োগকারী সংস্থার তিন কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় শ্যারোলেট শহরে এই হামলার ঘটনা ঘটে।

শ্যারোলেট-মেকলেনবার্গ পুলিশ বিভাগের(সিএমপিডি) প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলনে জানান, বন্দুক হামলায় নিহত তিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের সদস্য। বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠন করা হয়।

এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনার পর সন্দেহভাজন একজন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও এ ঘটনায় একজন ডেপুটি মার্শাল ও টাস্কফোর্সের দুজন কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সিএমপিডি জানিয়েছে, বন্দুক হামলায় আহত হয়েছে পাঁচজন। এদের একজনের অবস্থা আশংকাজনক।

পুলিশ কর্মকর্তা জনি জেনিংস সাংবাদিকদের বলেছেন, আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত এক অপরাধীর কাছে ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলেন হামলায় নিহত এসব কর্মকর্তা। সন্দেহভাজন ব্যক্তি আশ্রয় নিয়েছেন এমন খবর পেয়ে তাঁরা একটি বাড়িতে গিয়েছিলেন। কিন্ত বাড়িটিতে ঢোকার পর ওই ব্যক্তি তাঁদের নিশানা করে গুলি চালাতে শুরু করে। তাঁরা গুলি চালালে বাড়ির উঠোনে সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়।

টাস্কফোর্সের কর্মকর্তারা তখন বাড়ির ভেতর থেকে গুলি চালান। কিছুক্ষণ ধরে গুলি ও পাল্টা গুলি চলার পর স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকসের (সোয়াট) একটি দল সেখানে যায়। বাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। হেফাজতে নেয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও অপরজন ১৭ বছরের কিশোর।

জনি জেনিংস জানান, ওই ব্যক্তিদের মধ্যে অন্তত একজন পুলিশ কর্মকর্তাদের নিশানা করে গুলি চালায় বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন এর্টনি জেনারেল ম্যারিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, “বিচার বিভাগ আমাদের নিজস্ব আইন প্রয়োগকারী সহকর্মীদের প্রাণহানিতে মর্মাহত।”

হোয়াইট থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি জানানো হয়েছে এবং তিনি এ ঘটনায় শোক ও ওই সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়েছেন।

আরও খবর