যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

“ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ২৮ এপ্রিল (রবিবার) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ প্রতিপাদ্য বিষয়ের মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমির ফেলো, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রফেসর ড. রতন সিদ্দিকী।

ড. রতন সিদ্দিকী তাঁর অসাধারণ বাচনভঙ্গিতে এবং মহান মুক্তিযুদ্ধের একজন সাক্ষী হিসেবে ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। বিশ্ববাসীর অকু্ন্ঠ সমর্থন লাভের জন্য এমন একটি সরকার গঠনের প্রয়োজন ছিল বলেও তিনি উল্লেখ করেন। এক্ষেত্রে তিনি ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের প্রসঙ্গ উল্লেখ করেন, যিনি বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে আলোচনা অনুষ্ঠানকে অর্থবহ করে তোলে।


ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. সালাহ্উদ্দীন, বিভাগের প্রভাষক জনাব আল‌উচলি আক্তার, বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তারেক জামিল আলোচনায় অংশ নিয়ে মুজিবনগর সরকার গঠন, মেহেরপুর বৈদ্যনাথতলায় মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে। তারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথাও স্মরণ করে।

অনুষ্ঠানের শেষ অংশে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অয়ন কুমার শিল্পী দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত গান ‘ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা’ গানটি গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।

উল্লেখ, তাপপ্রবাহের তীব্রতার কথা বিবেচনা করে অনুষ্ঠানে শিক্ষার্থীদের শরবত পানের ব্যবস্থা করা হয়।


আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৫ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে