নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন হাফেজ

বরগুনার তালতলীতে মায়ের সাথে শিমুল তুলা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কোরানের হাফেজ মো. নাজমুল হাসান (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।


শনিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত মো. নাজমুল হাসান একই গ্রামের মো. হক ইসলাম আকন এর ছেলে। তিনি কোরআনের হাফেজ ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে তার মায়ের সাথে বাঁশের কঞ্চি নিয়ে শিমুল তুলা  পাড়তে গাছে উঠেন মো. নাজমুল হাসান। এই গাছের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন টানা ছিল। মো. নাজমুল হাসান গাছের ডালে উঠে তুলা পাড়ার সময় অসাবধানতাবশত বাঁশের কঞ্চিটি পল্লী বিদ্যুতের একটি তারে লেগে যাওয়ায় বিদ্যুতায়িত হয়ে তুলাগাছ থেকে মাটিতে পড়ে যান। পরে তার মা চিৎকার করলে স্বজনরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।


নিহতের ভাই মো. ওমর হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ভাই বিকালে মায়ের সাথে বাঁশের কঞ্চি নিয়ে গাছ থেকে তুলা পাড়তে যায় এসময় বাঁশের কঞ্চি বিদ্যুৎতের তারের সাথে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু ঘোষণা করেন।


তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


Tag
আরও খবর