লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-04-2024 02:53:41 am

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।


২৭ এপ্রিল, শনিবার দেশটির স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ভূকম্পটি অনুভূত হয়।


তবে, এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সমুদ্রের নিচে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে বিশাল কোনও ঢেউ সৃষ্টি হয়নি এবং এর ফলে সুনামির সতর্কতাও জারি করা হয়নি।


২৮ এপ্রিল, রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে সমুদ্রের নিচে হওয়া ৬.৫ মাত্রার ভূমিকম্পে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশ কেঁপে উঠেছে বলে দেশটির আবহাওয়া, জলবায়ু বিদ্যা এবং ভূ-পদার্থ বিদ্যা সংস্থা জানিয়েছে। অবশ্য এই ভূমিকম্পের জেরে বিশাল কোনও ঢেউ সৃষ্টি হয়নি।


শনিবার জাকার্তার স্থানীয় সময় রাত ১১টা ২৯ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল গারুত রিজেন্সির ১৫১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল বলে সংস্থাটি জানিয়েছে।


ভূমিকম্পের কম্পন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং নিকটবর্তী প্রদেশ ব্যানটেনের পাশাপাশি সেন্ট্রাল জাভা, যোগিয়াকার্তা এবং পূর্ব জাভা প্রদেশেও অনুভূত হয়েছে।


এর আগে গতকাল জাপান এবং তাইওয়ানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে ভূমিকম্প আঘাত হানে।


জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বনিন দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ২৭ এপ্রিল, শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বনিন দ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৫। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৫০৩ দশমিক ২ কিলোমিটার (৩১২.৭ মাইল) গভীরে উৎপত্তি হয়েছে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।


এদিকে একদিনেই কয়েকদফা ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২৬ এপ্রিল) মধ্যরাতে কমপক্ষে ১০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।


তবে কয়েক দফা ভূমিকম্প আঘাত হানলেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে স্থানীয় সময় মধ্যরাত ২টা ২১ মিনিটে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ৯ কিলোমিটার (১৫.৫ মাইল)।

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৭ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে