সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ভাঙ্গায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল


ফরিদপুরের ভাঙ্গায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। তবে অপর পক্ষের দাবী আদালতের ১৪৪ ধারা উঠে যাওয়ায় জমি তে বেড়া দিয়েছি।


এমন ঘটনা ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা শিমুল বাজার এলাকার ঘটনা। 


স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালযাশা  শিমুল বাজার এলাকায় পৈত্রিক ও ক্রয় সূত্রে সবর আলী গং ও মওলা গং দের পারিবারিক সম্পত্তি এস. এ এবং আর এস খতিয়ানে ৩৩ শতাংশ জমি ছিল পরে বিএস ক্ষতিয়ানে ৩৪ শতাংশ।  সবর আলী জমির মালিক হন পৈত্রিক সূত্রে এবং তার চাচার থেকেও জমি ক্রয় করে নেন। এখন সেই জমি নিয়ে বিরোধ চলছে। এর আগে সবুর আলী ২ দফায় মাটি দিয়ে জমি ভরাট করেছেন। তবে এখন মওলা মাতুব্বর গং জমি দাবি করে বাসের বেড়া দেয়।



এই বিষয়ে সবুর আলী জানান, আমি পৈত্রিক সম্পত্তি এবং চাচার কাছ থেকে জমি ক্রয় করেছি। ২ দফায় মাটি ভরাট করেছি প্রথমে ৬০ হাজার টাকার মাটি কেটে আরা ভরি এর পরে ২ লাখ ৯০ হাজার টাকার মাটি কেটেছি। এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা রয়েছে। আমি ওদের বলেছি মামলা শেষে যাদের পক্ষে রায় যাবে তারা সম্পত্তি খাবে। ওরা আদালতের নির্দেশ মানে না। ওরা জোর করে বাঁশের বেড়া দিয়েছে।



এই বিষয়ে মওলা মাতুব্বর তার পরিবারের নিকট বক্তব্য চাইলে তারা কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে ।


এই বিষয়ে স্থানীয় আব্বাস আলী মাতুব্বর জানান, সবর আলী আর মওলা মাতুব্বরের বাপ চাচারা দুই ভাই ছিলেন, তো ৩৩ শতাংশ জমির রেকর্ড হয় মওলা মাতুব্বরের বাবা সোনা মিয়া মাতুব্বরের নামে। সেখান থেকে সোনা মিয়া ১৯ শতাংশ জমি বিক্রি করেন সবর আলীর কাছে। এবং সোনা মিয়ার বোনের নামে ১১ শতাংশ জমি দেন। বাকী বাকী ৩ শতাংশ জমি নিয়ে বিরোধ।  তবে এটা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এর মধ্যেই সবর আলী আমাকে জানায় জমি তে মামলা চলতেছে তারপরেও মওলারা বাশ গারতেছে। পরে আমি মওলাদের জিজ্ঞেস করলে বলে উকিল বলেছে আমাদের জমিতে যেতে তাই গেছি। পরে আমরা বলেছি কোর্ট থেকে রায় দিলে নথি নিয়ে আসবা যারা জমি পাবে আমরা সবাই মিলে তার জমি মেপে বুঝিয়ে দিব।

আরও খবর