অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মধুপুরে তৃতীয় লিঙ্গের পরিচালিত স্বপ্নজয়ী স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে তৃতীয় লিঙ্গের পরিচালিত স্বপ্নজয়ী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা ,কলম , স্কুল ব্যাগ , টিফিন ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

শুক্রবার ২৬ এপ্রিল সকালে স্বপ্নজয়ী স্কুলের উদ্যোগতা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাগরিকার নাসরীনের উদ্যোগে ও স্বপ্নজয়ী সংগঠনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরানস্থ বাংলাদেশ দূতাবাসে পদায়নকৃত ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুবনা আক্তার, উপজেলা নিবার্হী অফিসার জুবায়ের হোসেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহকারী ম্যানেজার আহমেদ হোসেন,   মির্জাপুর উপজেলা নির্বাহী  কার্যালয়ের প্রসাশনিক কর্মকর্তা জুবদিল খান, প্রভাষক লিয়াকত হোসেন জনী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থী বৃন্দ, তৃতীয়  লিঙ্গের নেতৃ প্রেমা ,  স্বপ্নজয়ী স্কুলের  শিক্ষক ,শিক্ষার্থী প্রমুখ।

এসময় বক্তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং তৃতীয় লিঙ্গের পরিচালিত স্বপ্নজয়ী স্কুলে তাদের সহযোগীতা আছে এবং থাকবে বলে আশ্বাস দেন। উপস্থিত তৃতীয় লিঙ্গের সদস্যদের উদ্দেশ্যে করে তারা বলেন , সমবায় সমিতি গঠনের মাধ্যমে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করে  তাদের জীবন মান উন্নয়নে   সরকারি সহযোগিতা পেতে তাদের সহযোগীতা করা হবে।

এসময় নতুন শিক্ষা উপকরণ হাতে  পেয়ে উচ্ছ্বসিত অভিভাবক ও শিক্ষার্থীরা।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ১৫ মিনিট আগে