বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

উপজেলা ও সংসদ উপ নির্বাচনকে সামনে রেখে আবারো উত্তপ্ত শৈলকুপা


আসন্ন শৈলকুপা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আবারো উত্তপ্ত হতে চলেছে শৈলকুপা। ভোট এলেই শুরু হয় সামাজিক দলে যোগদান ও দল ভাঙ্গাগড়ার খেলা। এরই সূত্র ধরে সংঘর্ষ ও অতর্কিত হামলার ঘটনা যেন নিত্য দিনের সঙ্গী। একেতে ২১ মে উপজেলা নির্বাচন তার উপর আবার সংসদ সদস্য উপ নির্বাচনের তফশিল ঘোষনা হয়েছে। ৫ জুন ভোট গ্রহণ। এ নিয়ে উত্তপ্ত হতে শুরু করেছে শৈলকুপা। কারো সামাজিক দল ছেড়ে অন্য সামাজিক দলে যোগদান করলেই এ নিয়ে শুরু হয় উত্তেজনা। 


এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে আবু সাঈদ বিশ্বাস (৪৫) নামের একজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশবাড়ীয়া গ্রামের মৃত তফসের আলী বিশ্বাসের ছেলে। 


জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে কুশবাড়ীয়া মুনসুর খার মোড়ে আতিয়ার খার ঔষধের দোকানে বসা ছিলো আবু সাঈদ। এসময় অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে ফেলে রেখে পালিয়ে যায় প্রতিপক্ষরা। আহত আবু সাঈদ বিশ্বাস উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক ও জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলালের ভোট করেন।

তিনি কুশবাড়ীয়া গ্রামের সামাজিক মাতব্বর জাকির খা ও মোস্তাফিজুর রহমান মোস্তাকের কর্মী বলে জানা যায়। তার নেতৃত্বে আগামীকাল সামাজিক দলে বেশ কিছু লোকজন যোগাযোগ করার কথা ছিলো বলে জানা যায় ।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরী জানান, সামাজিক প্রতিপক্ষের হামলায় একজন আহত হবার খবর পাওয়া গেছে।  অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Tag
আরও খবর