সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত

ছবি- শ্যামনগরে শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা প্রদান করছেন এমপি জগলুল হায়দার।

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রাথমিক,মাধ্যমিক,কলেজ , মাদ্রাসা ও কারিগরী স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনাসভা ও শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কাউটদের বাদ্য বাজনা সহকারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে দিবস উদ্যাপন কমিটির আহবায়ক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।বছরের প্রথমে কোটি কোটি বই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দিচ্ছেন। তিনি শিক্ষক দিবসের সফলতা কামনা সহ সরকারের উন্নয়ন তুলে ধরেন।

নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেআ একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান,শ্যামনগর প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর প্রমুখ।

 অনুষ্ঠানে আলোচনাশেষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, জেলার শ্রেষ্ঠ প্রাথমিকে প্রধান শিক্ষক ১৬০ নং শ্যামনগর শিশু শিক্ষা নিকেতনের  পরিমল কর্মকার শ্রেষ্ঠ উপজেলার প্রাথমিকের প্রধান শিক্ষক ৬২ মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কামরুন্নাহার ও শ্রেষ্ঠ বিভাগীয় প্রাথমিকের সহকারী শিক্ষক ১৫ নং সোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঃ হামিদকে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরমোহাম্মদ তেজারত, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রমিজ মিঞা, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ সহ বিভিন্ন প্রাথমিক স্কুল,,মাধ্যমিক স্কুল,কলেজ,মাদ্রাসা,কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,ছাত্রীবৃন্দ প্রমুখ।





Tag
আরও খবর