চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে ১৬ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম উচনা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ মিনহাজুল ইসলাম (৩৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। 

বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৩৮ হাজার ৮২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটককৃত মিনহাজুল ইসলাম পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা গ্রামের বাসিন্দা।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, বুধবার বেলা ১২টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে স্বর্ণ পাচার করছে এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে। এমন সংবাদে বিজিবি সেখানে অভিযান পরিচালনা করে ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের (১৫৯ ভরি ৩ আনা) ১৬টি স্বর্ণের বারসহ মিনহাজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। 

এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরও খবর