লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

হবিগঞ্জে বিশ্ব ধরিত্রী দিবস পালিত।

প্লাস্টিক দূষণ বন্ধ করি, ধরিত্রী রক্ষা করি' বিষয়ক আলোচনা

হবিগঞ্জে বিশ্ব ধরিত্রী দিবস পালিত



প্লাস্টিক দূষণ শুধুমাত্র পরিবেশের জন্য নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। এই দূষণের ভয়াবহতা সর্ম্পকে শিশু- কিশোরদের জানাতে হবে। একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করা আমাদের দায়িত্ব, যা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গঠনে সহায়ক হবে। 

"প্লাস্টিক দূষণ বন্ধ করি, ধরিত্রী রক্ষা করি" বিষয়ক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। 

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আজ সোমবার বেলা ১১ টায় হবিগঞ্জে বার্ডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), খোয়াই রিভার ওয়াটারকিপার ও প্ল্যানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।  প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক জাহান আরা খাতুন ও কবি তাহমিনা বেগম গিনি।

বক্তব্য রাখেন, শিক্ষক সাদিয়া আফরিন, সুজন চৌধুরী, তুলনা দেব, মো: জয়ধর আলী, নুরুন্নাহার বেগম , জন্মজয় দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্লানেটিয়ার্স ক্লাবের সমন্বয়কারী সজীব চন্দ্র গোপ।

সভাপতির বক্তব্যে তোফাজ্জল সোহেল বলেন, এই অঞ্চলে নদী, খাল, জলাশয়ে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটছে। এইসব বর্জ্যে মাটি, পানি, বাতাস দূষিত হয় এবং এতে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে মানুষ, প্রাণীকুল ও উদ্ভিদকূল ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে আইন করা হয়েছে। কিন্তু আইনের যথাযথ কার্যকর প্রয়োগের অভাবে প্লাস্টিক দূষণ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ বলেন,পরিবেশের পাশাপাশি মানবদেহে প্লাস্টিক এমনভাবে মিশে যাচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির সৃষ্টি করছে। শিশুর সব চেয়ে নিরাপদ যে খাবার, সেই মায়ের বুকের দুধেও সম্প্রতি বিজ্ঞানীরা অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করেছেন। স্বাস্থ্যকর ধরিত্রীর জন্য আমাদেরকে প্লাস্টিকের উপর নির্ভরশীলতা কমাতে হবে।#

Tag
আরও খবর